আটকা পড়েছে পণ্যবাহী ট্রাক
বেনাপোল (যশোর) সংবাদদাতা
বেনাপোল বন্দর দিয়ে গতকাল বুধবার সকাল থেকে সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে বন্দরে পণ্য লোড আনলোড স্বাভাবিক গতিতে চলছে। আমদানি-রপ্তানি বন্ধ থাকার কারণে দুই দেশের বন্দর এলাকায় আটকা পড়েছে শত শত পণ্যবাহী ট্রাক। এসব ট্রাকে রয়েছে পচনশীল ও গার্মেন্টস শিল্পের কাঁচামাল। বেনাপোল কাস্টম হাউজের সহকারী কমিশনার উত্তম চাকমা জানান, দুই দেশের সিএন্ডএফ এজেন্ট কর্মচারীরা এক্সপোর্ট-ইমপোর্ট ডকুমেন্ট লেনদেন করে থাকে। এটি বাধাগ্রস্ত হওয়ায় আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে।
বেনাপোল সিএন্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, দুই দেশের সিএন্ডএফ এজেন্ট কর্মচারীরা এক্সপোর্ট-ইমপোর্ট ডকুমেন্ট আনা-নেওয়া করে থাকে। এটি আমদানি-রপ্তানি কার্যক্রমের অংশ। মঙ্গলবার সকাল থেকে বিএসএফ গেটপাশ না দেওয়ায় আমদানি সংক্রান্ত কাগজপত্র আনা-নেওয়া বন্ধ হয়ে যায়। ফলে বুধবার থেকে সম্পূর্ণরূপে আমদানি-রপ্তানিও বন্ধ হয়ে যায়।
