ভেড়ামারায় ট্রেনে কাটা পড়ে নিহত ১

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২০, ২১:৫৯

ভেড়ামারা (কুষ্টিয়া) সংবাদদাতা

ভেড়ামারা শহরের উত্তর রেলগেট এলাকায় বুধবার দুপুরে খুলনা-ঢাকা আন্তঃনগর চিত্রা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে একজন নিহত হয়েছেন। নিহত রাজু ভেড়ামারা শহরের ফারাকপুর এলাকার (সাবেক রেলওয়ে স্টেশন মাস্টার) মরহুম আ. রহিমের ছেলে।

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ শাহাজালাল বলেন, উত্তর রেলগেট এলাকায় একজন ট্রেনে কাটা পড়ে মারা গেছে। এ ব্যাপারে পোড়াদহ রেলওয়ে জিআরপি থানাকে অবগত করা হয়েছে।