চিটাগাং সংবাদপত্র হকার্স সমিতির নির্বাচন সম্পন্ন

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২০, ২১:৫৯

সভাপতি ইউসুফ, সম্পাদক নজরুল

চট্টগ্রাম অফিস

উত্সবমুখর পরিবেশে চিটাগাং সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিমিটেড ব্যবস্থাপনা কমিটির নির্বাচন গত সোমবার সম্পন্ন হয়েছে। এতে সভাপতি হিসেবে মো. ইউছুফ আলী ও সম্পাদক হিসেবে মো. নজরুল ইসলাম লিটন জয়লাভ করেন। রাতে নির্বাচন কমিটির সভাপতি সাংবাদিক হেলাল উদ্দিন চৌধুরী ফলাফল ঘোষণা করেন। এ ছাড়া সহসভাপতি পদে মো. দাউদুল ইসলাম, পরিচালক আবদুল কাইয়ুম মিলন, জামাল পাটোয়ারী ও সুবল চন্দ্র নাথ জয়ী হন।

এর আগে সকাল ৮টা থেকে ৫টা পর্যন্ত নগরীর চেরাগী পাহাড়ের সংগঠন কার্যালয়ে স্থাপিত কেন্দ্রে ভোটগ্রহণ সম্পন্ন হয়। সাংবাদিক নেতৃবৃন্দ, বিভিন্ন সংবাদপত্রের প্রধানরা এই নির্বাচন প্রত্যক্ষ করেন। সমবায় বিভাগের দুজন কর্মকর্তা সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষক হিসেবে ছিলেন।