লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুর সদর উপজেলায় সামসুদ্দিন হত্যা মামলায় পলাতক আসামি নাতি আব্বাসউদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ভোররাতে চন্দ্রগঞ্জ থানা পুলিশ মান্দারি এলাকা থেকে তাকে গ্রেফতার করে। সে মান্দারি ইউনিয়নের দক্ষিণ মান্দারি গ্রামের কাজিমউদ্দিন হাজী বাড়ির বেল্লাল হোসেনের ছেলে। চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিমউদ্দিন জানান, সে দীর্ঘদিন যাবত্ আত্মগোপনে ছিল। তার বাবা বেল্লাল হোসেনও একই মামলায় দীর্ঘদিন যাবত্ কারাগারে আছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
