বাল্যবিবাহের দায়ে মেয়ের বাবাকে ছয় মাসের কারাদণ্ডাদেশ

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২০, ২২:০০

ধামইরহাট (নওগাঁ) সংবাদদাতা

নওগাঁর ধামইরহাটে মেয়েকে বাল্যবিবাহ দেওয়ার অপরাধে বাবা মো. শরিফ বাবুকে (৫২) ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার রাতে উপজেলা নির্বাহী অফিসার গণপতি রায় এ কারাদণ্ড প্রদান করা হয়।

জানা গেছে, উপজেলার আলমপুর ইউনিয়নের অন্তর্গত বীরগ্রাম চৌরাস্তা মোড়ের মো. শরিফ বাবুর (৫২) মেয়ে জননী আখতারের সঙ্গে উপজেলার সাতানা শিবপুর গ্রামের মেহেদী হাসানের বিয়ে ঠিক হয়। জননী বীরগ্রাম উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। সে প্রধান শিক্ষক খোরশেদা আখতারকে ঘটনালে প্রধান শিক্ষক তাত্ক্ষণিক বিষয়টি উপজেলা মাধ্যমিক শিক্ষক মাহফুজুর রহমানকে জানান। তারা মেয়ের বাড়িতে গিয়ে জানতে পারেন গত ২১ ফেব্রুয়ারি মেয়ের বিয়ে হয়ে গেছে। এ ঘটনার পর শরিফকে এ দণ্ড প্রদান করা হয়।