‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ পেলেন বশেমুরবিপ্রবি ও খুবির ১২ শিক্ষার্থী

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২০, ২২:০০

খুবি ও বশেমুরবিপ্রবি (গোপালগঞ্জ) সংবাদদাতা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে স্বর্ণপদক নিয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ছয় ও বশেমুরবিপ্রবির ছয় শিক্ষার্থী। বুধবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে এ স্বর্ণপদক প্রদান করা হয়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সর্বোচ্চ সিজিপিএ প্রাপ্ত শিক্ষার্থীদের এ স্বর্ণপদক প্রদান করা হয়।

খুবির স্বর্ণপদকপ্রাপ্তরা হলো বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের গণিত ডিসিপ্লিনের তন্ময় বৈরাগী, জীববিজ্ঞান স্কুলের এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের ফারহান তানভীর, ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের শাহানাজ আক্তার, সমাজ বিজ্ঞান স্কুলের অর্থনীতি ডিসিপ্লিনের রোজিনা আক্তার, কলা ও মানবিক স্কুলের ইংরেজি ডিসিপ্লিনের রওজাতুন্নেসা, চারুকলা স্কুলের প্রিন্টমেকিং ডিসিপ্লিনের আসমা চৌধুরী।

অপরদিকে বশেমুরবিপ্রবির পদকপ্রাপ্ত শিক্ষার্থীরা হলো পরিসংখ্যান বিভাগের মো. মামুনুর রশিদ, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের মো. সোয়েব হাওলাদার, ফার্মেসি বিভাগের মো. আরমান আলী, সমাজ বিজ্ঞান বিভাগের নিপা সরকার, ইংরেজি বিভাগের দিলারা খাতুন এবং অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের মোসা. আফরোজা খানম।