চট্টগ্রাম অফিস
সম্পূরক শুল্ক ও মূল্য সংযোজন কর (মূসক) ফাঁকির অভিযোগে চট্টগ্রামে বিপুল পরিমাণ জর্দা জব্দ করেছে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের প্রিভেন্টিভ দল। এ ঘটনায় বুধবার আবসার ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়ম ও করফাঁকির অভিযোগে মামলা হয়েছে। এর আগে এদিন জেলার মিরসরাই উপজেলার একটি গুদামে অভিযান চালিয়ে এসব জর্দা জব্দ করা হয়।
চট্টগ্রামের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনার মোহাম্মদ এনামুল হক জানান, প্রয়োজনীয় তদন্ত ও প্রক্রিয়া সম্পন্ন করে জব্দ করা জর্দা আইনানুযায়ী নিলামে বিক্রি করে ঐ টাকা রাষ্ট্রের অনুকূলে দেওয়া হবে।
