হালুয়াঘাটে বালু শ্রমিকের লাশ উদ্ধার আটক এক

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২০, ২২:০১

হালুয়াঘাট (ময়মনসিংহ) সংবাদদাতা

হালুয়াঘাটে ধান খেত থেকে হেলাল উদ্দিন (৩৫) নামে এক বালু শ্রমিকের গামছা পেঁচানো লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার জুগলী ইউনিয়নের সংড়া গ্রামের ছালামের বাড়ির পাশের ধান খেত থেকে লাশটি উদ্ধার করা হয়।

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস বলেন, খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করি। এ ঘটনায় সুরুজ মিয়া (৬০) নামে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।