চট্টগ্রাম অফিস
দক্ষিণ চট্টগ্রামের যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া হাতিয়ে নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। বুধবার চট্টগ্রাম শাখা আয়োজিত মতবিনিময় সভায় এ অভিযোগ করেন সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী। তিনি বলেন, দক্ষিণ চট্টগ্রামের যাত্রীরা ‘ভাড়া সন্ত্রাসীদের হাতে জিম্মি’। অসাধু পরিবহন মালিকরা অতিরিক্ত ভাড়া আদায়ের কারণে যাত্রীরা জিম্মি হয়ে পড়েছে। জিম্মি দশা থেকে যাত্রীদের মুক্তি দিতে তিনি প্রশাসন, পুলিশ, বিআরটিসির হস্তক্ষেপ কামনা করেন। সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা কমিটির আহ্বায়ক সৈয়দ মোহাম্মদ মোক্তার আহমদ চৌধুরী।
