বিডিআর (বর্তমানে বিজিবি) সদর দপ্তর, পিলখানায় সংঘটিত বর্বরোচিত হত্যাকাণ্ডে শহিদের আত্মার মাগফিরাত কামনায় গতকাল বাদ আসর পিলখানাস্থ কেন্দ্রীয় মসজিদে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
মিলাদ মাহফিলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব (আনসার ও সীমান্ত) মো. সাহেদ আলী, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম, শহিদ ব্যক্তিবর্গের নিকটাত্মীয়গণ, পিলখানায় কর্মরত সকল অফিসার, জুনিয়র কর্মকর্তা, অন্যান্য পদবীর সৈনিক এবং বেসামরিক কর্মচারিগণ অংশগ্রহণ করেন। —প্রেস বিজ্ঞপ্তি
