সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর ভোলার বোরহানউদ্দিন উপজেলার কমিটি গঠন হয়েছে। কমিটিতে বোরহানউদ্দিন মহিলা কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক ও দৈনিক ইত্তেফাক পত্রিকার বোরহানউদ্দিন সংবাদদাতা মো. মনিরুজ্জামান কে সভাপতি এবং আবদুল জব্বার কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মো. নাছির পাটোয়ারী কে সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
কমিটির অন্যরা হলেন, সহসভাপতি তপন কুমার দে, যুগ্ম-সম্পাদক শিশির কুমার দে, সাংগঠনিক সম্পাদক বিশ্বজিৎ দে, কোষাধ্যক্ষ প্রবল চন্দ দে ও প্রচার সম্পাদক আরিফ পণ্ডিত।
কমিটির সদস্যরা হলেন, সাইফুল ইসলাম, ডাক্তার রতন দেবনাথ, সুবর্ণা সমদ্দার,গোলাম মাহমুদ শাওন,এইচএম এরশাদ, এসআই সিয়াম মৃধা এবং আশিক পণ্ডিত।
সুজনের জেলা কমিটির সভাপতি মুবাশ্বির উল্লাহ চৌধুরীর পরামর্শক্রমে গঠিত এ কমিটি ইতোমধ্যেই জেলা কমিটি কর্তৃক অনুমোদিত হয়েছে।
ইত্তেফাক/এমআর
