নাট্যকার, অভিনেতা ও নির্দেশক মামুনুর রশীদের জন্মদিন ২৯ ফেব্রুয়ারি। দিনটি ৪ বছর পরপর আসে বলে এ বছর পালিত হবে তার ১৮তম জন্মদিন। তবে তিনি পা রাখবেন ৭৩ বছরে। জন্মদিন উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আজ থেকে ৩ মার্চ পর্যন্ত চলবে ৬ দিনব্যাপী ‘দ্রোহ দাহ স্বপ্নের নাট্য আয়োজন’। উত্সবে থাকছে মামুনুর রশীদ রচিত ৫টি নাটকের মঞ্চায়ন, সংগীত, নৃত্য, সেমিনার, প্রদর্শনী, গ্রন্থের মোড়ক উন্মোচন, সংবর্ধনা ও থিয়েটার আড্ডা। গতকাল ছিল এই আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠান। যেখানে অতিথি ছিলেন অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী এবং ভারতের থিয়েটার ও চলচ্চিত্র সমালোচক শমীক বন্দ্যোপাধ্যায়।
অনুষ্ঠানে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে এই অনুষ্ঠানের যাত্রা শুরু হয়।
ছবি তুলেছেন তন্ময় মির্জা
