‘বাংলার মুখ’-এ মানিকগঞ্জের লোকসংস্কৃতি

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২০, ০০:৩০

বিনোদন রিপোর্ট

 

  ম্যাগাজিন অনুষ্ঠান বাংলার মুখ-এর এবারের পর্বে ধারণ করা হয়েছে মানিকগঞ্জ জেলার লোকসংস্কৃতির বিভিন্ন দিক। এতে অংশগ্রহণ করেছেন মমতাজ বেগম, কিরন চন্দ্র রায়, কদম আলী বয়াতি, আবুল সরকার, তারাবলি বয়াতি, ভবা পাগলার গানে বাবুল সূত্রধর, কালুশাহ ফকিরের গানে মুক্তিশাহ ফকির, বাউল হানিফ, বাউল আক্কাস দেওয়ান, সিদ্দিকুর রহমান, হাসিনা সরকার, আলমাস দেওয়ান ও বাউল নরেশ।

অনুষ্ঠানটি উপস্থাপনা ও পরিকল্পনা করেছেন সাইফুল আজম বাশার এবং প্রযোজনা করেছেন শাহিদা আমিন। অনুষ্ঠানটি প্রচারিত হবে

আজ রাত ১০টার সংবাদের পর বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে।