হাসিখুশি থাকার উপকারিতা

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২০, ২১:২৮

হাসিখুশি চেহারা মন ভালো করে দেয়। গম্ভীর আড্ডার পরিবেশকেও বদলে দেয় উচ্ছ্বসিত হাসি। যিনি যতটা হাসিখুশি থাকবেন, দিন শেষে তিনি ততটাই সুখী। দীর্ঘদিন সুস্থ ও সুখী মানুষ হিসেবে বেঁচে থাকতে চাইলে হাসিখুশি থাকার বিকল্প নেই। সবাই চায় দিনভর হাসিখুশি থাকতে। ভালো থাকতে হলে হাসিখুশি থাকার চেয়ে সহজ উপায় আর হয় না। দীর্ঘদিন সুস্থ ও সুখী মানুষ হিসেবে বেঁচে থাকতে চাইলে হাসিখুশি থাকার বিকল্প নেই। যেসব মানুষ বেশি হাসে তাদের হার্টের সমস্যা তুলনামূলকভাবে খুব কম এবং যাঁরা কম হাসেন তাঁদের হার্টের সমস্যা হয়ে থাকে। হাসি দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। হাসি দেহের রক্ত সঞ্চালন বাড়িয়ে দেয় এবং অক্সিজেন গ্রহণের মাধ্যমে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়। হাসি মানুষকে একে অপরকে কাছাকাছি রাখতে সাহায্য করে। যে কোনো ধরনের রাগ দূর করতে সুন্দর একটি হাসির উপকারিতা অনেক বেশি। হাসি মনের সমস্ত দুশ্চিন্তা দূর করে ও সম্পর্ক ভালো রাখতে সাহায্য করে। মানসিক চাপ দূর করে হাসি। তাই যখনই যেমন অবস্থায় থাকুন না কেন মন ভালো রাখতে ও মানসিক চাপ দূরে রাখতে হাসুন, জীবনকে প্রফুল­চিত্তে উপভোগ করুন।

মো. জিল্লুর রহমান

সতিশ সরকার রোড, গেণ্ডারিয়া, ঢাকা