এই সময়ের ছড়া
সজল দাশ
নিজের লেখা নিজের টাকায় ছাপাতে হয় বই
তার চে’ বরং দোকান দিয়ে মুদিঅলা হই!
নিজের কামাই টাকাগুলো থাকবে পড়ে বেশ
প্রকাশকের পিছে জীবন আর হবে না শেষ।
দিনরাত্তির খাটিয়ে মাথা লিখতে থাকি ছড়া
অন্ত্যমিল আর ছন্দ বাবার মেজাজ থাকে কড়া!
তবুও ছড়া যাচ্ছি লিখে দূরের দিনের আশায়
বই ছাপবার নেশার তোড়ে ভাসছি সর্বনাশায়।
এ যন্ত্রণার মুক্তি কবে বলতে পারেন কেউ?
নাকি বছর বছর শুধু কাঁদবো ভেউ ভেউ!
চলুন সবাই গলা ছেড়ে সমস্বরে কই—
ছড়ানিষ্ঠ শ্রমিক আমরা, মুদিঅলা নই।
