আপনার রাশিফল

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২০, ২১:৩০

মুহম্মদ আনিসুল হক

২৮ ফেব্রুয়ারি ২০২০ খ্রিষ্টাব্দ, শুক্রবার

আজ ১৫ ফাল্গুন ১৪২৬ বঙ্গাব্দ এবং ৩ রজব ১৪৪১ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মীন রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬টা ৩৪ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ৪ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মীন রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ১। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: রবি ও নেপচুন। আপনার শুভ সংখ্যা: ১ ও ৭। শুভ বার: রবি ও সোম। শুভ রত্ন: রুবী ও অ্যামিথিস্ট।  জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

নিজের কোনো কাজের স্বীকৃতি পেতে পারেন। মানসিক প্রশান্তি বজায় থাকতে পারে। শরীর ভালো থাকবে। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন। ব্যবসায়িক দিক ভালো যেতে পারে।                

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) 

গোপন শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। শারীরিক দিক খুব একটা ভালো যাবে না। অবহেলা না করে চিকিত্সকের  পরামর্শ নিন। ব্যক্তিগত কোনো ব্যর্থতার জন্য মন খারাপ হতে পারে।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

প্রয়োজনে ভাইবোনদের সহযোগিতা পেতে পারেন। জনসম্পৃক্ততা বৃদ্ধি পাবে। মনের কোনো গোপন ইচ্ছা পূরণ হতে পারে। পেশাগত কাজে সুফল পাবেন।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

কর্মপরিবেশ অনুকূল থাকবে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পেতে পারেন। বেকারদের কারো কর্মসংস্থান হতে পারে। পাবলিক ইমেজ বৃদ্ধি পাবে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

সামাজিক অগ্রগতি অব্যাহত থাকতে পারে। কোনো আশা পূরণ হতে পারে। উচ্চশিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। উচ্চশিক্ষা বা কর্মসংস্থানের জন্য বিদেশযাত্রার সুযোগ পেতে পারেন।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

দিনটি মিশ্র সম্ভাবনাময়। ব্যবসায়িক দিক ভালো যাবে না।  বিক্রয়-বাণিজ্যে লোকসান হতে পারে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চলার চেষ্টা করুন। সামাজিক সংকট এড়িয়ে চলুন।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

কোনো ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতা পেতে পারেন। ব্যবসায়িক দিক ভালো যাবে। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। আপনজন কেউ ক্ষতি করার চেষ্টা করতে পারে। বিবাদ এড়িয়ে চলুন।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

ব্যক্তিগত দায়দায়িত্ব বাড়তে পারে। কর্মস্থলে সকল ধরনের ঝামেলা এড়িয়ে চলুন। শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। শত্রুকে দুর্বল ভাবা ঠিক হবে না। নিজের সীমাবদ্ধতা সম্পর্কে সতর্ক থাকুন।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় মন বসাতে পারবেন। নিজের মনোভাব স্পষ্টভাবে প্রকাশ করুন। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন।  ধর্মীয় কাজে আনন্দ পাবেন।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

বিলাসদ্রব্য কেনাকাটা হতে পারে। মন ভালো থাকবে। মাতৃস্বাস্থ্য ভালো থাকতে পারে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। কোনো প্রত্যাশা প্ররণ হতে পারে।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

আত্মীয়দের সঙ্গে যোগাযোগ হতে পারে। ব্যক্তিগত যোগাযোগে সুফল পাবেন। কাজকর্মে  উত্সাহবোধ করবেন। প্রাপ্ত তথ্যের উপর নির্ভর করতে পারেন। প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক ভালো থাকতে পারে।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

আর্থিক দিক ভালো যাবে।  প্রাপ্তিযোগ আছে। প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষা করার চেষ্টা করুন। অধীনস্থদের কাজে লাগাতে পারবেন। মূল্যবোধ বজায় রাখুন।