সৌম্য সরকারের

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২০, ২১:৪৫

নতুন জীবন শুরু

 খুলনা অফিস

আলো ঝলমল খুলনা ক্লাব। উত্সবের আমেজ বিরাজ করছে গোটা ক্লাব প্রাঙ্গণে। রূপসি খুলনার রূপসি মেয়ে প্রিয়ন্তি দেবনাথ পূজার সঙ্গে আলো ঝলমল এই  ক্লাবেই সাতপাকে বাঁধা পড়লেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সৌম্য সরকার। ২২ গজের ক্রিকেটার পা দিলেন তার নতুন জীবনে। শুরু হলো সৌম্য সরকারের নতুন ইনিংস।

গত বুধবার রাত আটটায় ঢাক-ঢোল পিটিয়ে আর বাদ্য-বাজনা বাজিয়ে ৫০০ বরযাত্রীর বিশাল এক বহর নিয়ে অভিজাত খুলনা ক্লাবে বিয়ে করতে এসেছিলেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সৌম্য সরকার। সেখানে কনেপক্ষ বরযাত্রীদের বরণ করে নেন রং-বেরঙের  ফুল ও ফুলের পাপড়ি ছিটিয়ে। এর আগে বিকাল সাড়ে পাঁচটার দিকে সাতক্ষীরা থেকে চারটি প্রাইভেট কার, আটটি মাইক্রোবাস ও ছয়টি বাসের বহরে বরযাত্রীদের নিয়ে খুলনার উদ্দেশ্যে রওয়ানা হন সৌম্য।