বরিশাল অফিস
মুজিবশতবার্ষিকী উপলক্ষ্যে বরিশাল অফিসার্স ক্লাবের ব্যাডমিন্টন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন বরিশাল জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান। গত বুধবার রাতে অফিসার্স ক্লাব প্রাঙ্গণে ব্যাডমিন্টন দ্বৈতের ফাইনালে জেলা প্রশাসক ও তার সঙ্গী ঝালকাঠী জেলা তথ্য অফিসার মো. রিয়াদুল ইসলাম ২-১ সেটে জয়ী হন। রানার্সআপ হন বরিশাল জেলা ক্রীড়া অফিসার মো. হুসাইন আহমাদ ও বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (ডিবি) নরেশ কর্মকারের জুটি। খেলা শেষে প্রধান অতিথি বিভাগীয় কমিশনার বরিশাল মুহাম্মদ ইয়ামিন চৌধুরী চ্যাম্পিয়ন বরিশাল জেলা প্রশাসকের হাতে ট্রফি তুলে দেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. শহিদুল ইসলাম, বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শহিদুল ইসলাম।
