যান চলাচল বন্ধ
ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা
ভালুকা-মল্লিকবাড়ী সড়কে এলজিইডির আওতাধীন বেইলি ব্রিজটি বালুবাহী ট্রাকসহ ভেঙে পড়েছে। বৃহস্পতিবার সকালে ঐ দুর্ঘটনা ঘটে। এতে ঐ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
জানা গেছে, বালু ভর্তি একটি ড্রাম ট্রাক খিরু নদীর ওপর নির্মিত বেইলি ব্রিজটিতে উঠলে তা ভেঙে ট্রাকটি নদীতে পড়ে যায়। এসময় ট্রাকের চালক ও সহকারী দ্রুত বের হয়ে যেতে পারেন। এসময় শহিদ নাজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র শাকিল গুরুতর আহত হন।
সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার মো. ওয়াহিদুজ্জামান জানান, ঘটনাস্থলে বেইলি ব্রিজের মিস্ত্রি পাঠানো হয়েছে। আমাদের কাছে একটি অতিরিক্ত বেইলি ব্রিজ রয়েছে। আজকালের মধ্যেই ঐ ব্রিজটি মেরামতের কাজ শুরু হবে। এছাড়াও ঐ স্থানে স্থায়ী পিসি গার্ডার ব্রিজ নির্মাণের পরিকল্পনা রয়েছে। মল্লিকবাড়ী ইউপি চেয়ারম্যান মো. আকরাম হোসেন জানান, বালুবাহী ট্রাকসহ বেইলি ব্রিজ ভেঙে পড়ায় ভালুকা-মল্লিকবাড়ী সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। যানবাহন বিকল্প রাস্তায় ৩৫ কিলোমিটার ঘুরে যাচ্ছে।
