ভেড়ামারায় নৌকাবাইচ অনুষ্ঠিত

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২০, ২১:৫১

ভেড়ামারা (কুষ্টিয়া) সংবাদদাতা

মুজিববর্ষ উপলক্ষ্যে কুষ্টিয়ার ভেড়ামারায় নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টের পদ্মা নদীতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল মারুফ। এ সময় মনি গ্রুপের চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি, ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক জাহাঙ্গীর হোসেন জুয়েলসহ আয়োজক কমিটির সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। গোলাপনগর ডন্ট মাইন্ড ফ্রেন্ড সার্কেল আয়োজিত এ নৌকাবাইচ প্রতিযোগিতায় স্থানীয় ছয়টি নৌকা অংশগ্রহণ করে।