শিশুর প্রতি সহিংসতা বন্ধে সংলাপ

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২০, ২১:৫১

বরিশাল অফিস

বরিশালে শিশুদের প্রতি সহিংসতা বন্ধে গণমাধ্যমের ভূমিকা সম্পর্কে মিডিয়া সংলাপ বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। নগরীর আমিরকুটির রোডস্থ বেসরকারি উন্নয়ন সংস্থা আভাস ভবনের সেমিনার কক্ষে এ সংলাপ হয়। ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিজ সংগঠনের আয়োজনে ও উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশনের সার্বিক সহযোগিতায় সংলাপে সভাপতিত্ব করেন গণমাধ্যম ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অ্যাডভোকেট এস এম ইকবাল। সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম। বিশেষ অতিথি ছিলেন বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাব সভাপতি কাজী আবুল কালাম আজাদ, বরিশাল এপিসি ওয়ার্ল্ড ভিশন ম্যানেজার স্বপন মণ্ডল, আভাসের নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল, ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিজ প্রধান সমন্বয়কারী শাকিলা ইসলাম ও ওয়ার্ল্ড ভিশন প্রতিনিধি পূর্ণিমা মন্ডল।