আদমদীঘিতে ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২০, ২১:৫২

আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা

বগুড়ার আদমদীঘির উত্রাইলে বৃহস্পতিবার ট্রেনের ধাক্কায় আব্দুস সামাদ (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সে উপজেলার উত্রাইল গ্রামের মৃত রহিম উদ্দীনের ছেলে।

জানা যায়, সান্তাহার জংশন রেলওয়ে ষ্টেশন থেকে বনারপাড়া অভিমুখী করতোয়া এক্রপ্রেস ট্রেনটি সকাল সোয়া ৯টার যাওয়ার সময় সে অসাবধানতাবশত ট্রেনের সাথে ধাক্কা খায়। গুরুতর আহত অবস্থায় তাকে বাড়ীতে নেয়ার কিছুক্ষণ পর সে মারা যায়।

মৃতের পরিবার জানায়, সে দীর্ঘ প্রায় দুই বছর যাবত্ মানসিক ভারসাম্যহীন অবস্থায় চলাফেলা করতো। এ ব্যাপারে সান্তাহার ইউপি চেয়ারম্যান এরশাদুল হক টুলু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।