মুজিববর্ষে সব উপজেলায় হেল্পডেস্ক চালু হবে :আইজিপি

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২০, ২১:৫৩

নেত্রকোনা প্রতিনিধি

বাংলাদেশ পুলিশের আইজি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, বাংলাদেশ পুলিশ ৯৯৯ সার্ভিস চালুর পর গত দুই বছরে ৫৮ লাখ মানুষকে সেবা দিয়েছে। এতে করে জনগণ খুব উপকৃত হয়েছেন। এই সেবা অব্যাহত থাকবে। মুজিববর্ষ উপলক্ষ্যে পুলিশের কার্যক্রম আরো বৃদ্ধি করা হবে। এই সময়ে প্রত্যেক উপজেলায় চারটি করে হেল্পডেস্ক খোলা বা চালু করা হবে। এগুলো হলো—প্রতিবন্ধী সেবা ডেস্ক, বয়স্ক সেবা ডেস্ক, নারী শিশুদের জন্য ডেস্ক এবং অসহায় নারী শিশুদের জন্য এপস্ চালু। তবে এপস্ চালুর বিষয়টি এখনো পরীক্ষাধীন। নেত্রকোনা জেলা পুলিশের বার্ষিক সমাবেশ ও পুলিশের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শেষে বুধবার বিকালে নেত্রকোনা পুলিশ লাইনস মাঠে আইজিপি এসব কথা বলেন।