যুবক আটক
চট্টগ্রাম অফিস
মেয়ে সেজে ফেসবুকে প্রতারণার অভিযোগে সুজন ঘোষ নামে এক যুবককে গ্রেফতার করেছে চট্টগ্রামের কোতোয়ালি থানা পুলিশ। বৃহস্পতিবার তাকে গ্রেফতার করা হয়। কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসীন জানান, গ্রেফতার হওয়া যুবকের বাড়ি গাইবান্ধা। দীর্ঘদিন ধরে মেয়ে সেজে অন্তত ১০০ জনের সঙ্গে সে প্রতারণা করেছে। এমনকি নিজের মা মারা গেছে বলেও টাকা হাতিয়ে নিয়েছে। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে।
