খুলনায় তিন দিনব্যাপী ইন্টারনেট মেলা শুরু

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২০, ২১:৫৫

খুলনা অফিস

খুলনায় তিন দিনব্যাপী ইন্টারনেট মেলা শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে নগরীর হোটেল টাইগার গার্ডেনে প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) মেয়র তালুকদার আব্দুল খালেক। খুলনা ইন্টারনেট ব্যবসায়ী সমিতি আয়োজিত এ মেলা শেষ হবে আগামীকাল শনিবার। উদ্বোধন অনুষ্ঠানে খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশিদ, আইএসপি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রেসিডেন্ট মো. আমিনুল হাকিম, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের খুলনা রিজিওনাল ডিরেক্টর ইঞ্জিনিয়ার শেখ মফিজুর রহমান ও বাংলাদেশ কম্পিউটার সমিতি খুলনা শাখার সেক্রেটারি মো. নাজমুল আহসান রনি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা ইন্টারনেট ব্যবসায়ী সমিতির সভাপতি মো. জুবায়ের হোসেন।