জীবনসংগ্রামে নারী

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২০, ২২:১৭

ইত্তেফাক ডেস্ক

সময়ের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে নারী। উচ্চ থেকে শুরু করে নিম্নবিত্তের নারীরাও এখন পুরুষের পাশাপাশি নানা পেশায় কাজ করে যাচ্ছেন। তেমনি এক পরিশ্রমী নারী ফাতেমা। তিনি পুরুষ সহকর্মীদের সঙ্গেই নতুন-পুরান ভবন যখন যা পান সেখানে রঙের কাজ করেন। ফাতেমার রিকশাচালক স্বামী অসুস্থ। আর দুই ছেলে থেকেও না থাকার মতো। তারা বিয়ে করে আলাদা সংসারে থাকেন। কামরাঙ্গীরচর এলাকার পূর্ব রসুলপুরে ফাতেমাকে সাড়ে পাঁচ হাজার টাকায় ঘর ভাড়া দিয়ে থাকতে হয়। জীবিকার তাগিদে শহরের যে প্রান্তেই কাজ পান, সেখানেই ছুটে যান। তার দিনে মজুরি মাত্র ৪০০ টাকা। ছবিঃ আব্দুল গনি