ইত্তেফাক রিপোর্ট
রাজধানীর বিজয়নগরের আজিজ কো-অপারেটিভ ভবনের অষ্টম তলা থেকে নাশকতার পরিকল্পনা নেওয়ার উদ্দেশ্যে বিশেষ বৈঠকের সময় জামায়াতের ১৬ নেতাকর্মীদের আটক করা হয়েছে। এই ঘটনায় যাচাই-বাছাই করে ১২ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গতকাল এ তথ্য নিশ্চিত করেন ডিএমপির রমনা বিভাগের ডিসি সাজ্জাদুর রহমান। গত বুধবার রাতে এই অভিযান চালায় পুলিশ।
ডিসি বলেন, যাচাই-বাছাই করে ১২ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা দায়ের করা হয়েছে। বাকি চার জনকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয়। গ্রেফতারকৃত ঐ ১২ জনকে বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে।
