বাংলাদেশ বিমানবাহিনীর ৫৭তম ফ্লাইং ইনস্ট্রাক্টরস কোর্স ও পঞ্চম অ্যাভিয়েশন ইনস্ট্রাক্টরস পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্সের সনদপত্র বিতরণ গতকাল বৃহস্পতিবার বগুড়ায় বিমানবাহিনীর ফ্লাইং ইনস্ট্রাক্টরস স্কুলে অনুষ্ঠিত হয়েছে। বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের মধ্যে সনদপত্র বিতরণ করেন।
বিমানবাহিনীর আট জন কর্মকর্তা ফ্লাইং ইনস্ট্রাক্টরস কোর্সের সনদপত্র অর্জন করেন। এছাড়া চার জন কর্মকর্তা প্রধান অতিথির কাছ থেকে অ্যাভিয়েশন ইনস্ট্রাক্টরস পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা প্রোগ্রামের সনদপত্র গ্রহণ করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিমানবাহিনীর ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল মো. নজরুল ইসলামসহ সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।—আইএসপিআর
