থানা হেফাজতে নারীর মৃত্যুর ঘটনায় এমএসএফের উদ্বেগ

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২০, ০০:১৬

মোহম্মদপুর থানা হেফাজতে জ্যোত্না ওরফে লিমা (৪০) নামে এক নারীর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)। গত সোমবার রাতে নুরজাহান রোডের একটি ফ্ল্যাট থেকে জ্যোত্নাসহ আরো তিন জনকে আটক করে পুলিশ। থানা হাজতে জ্যোত্না অসুস্থ হয়ে পড়লে তাকে সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে ও পরে জাতীয় হূদরোগ ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়। রাত চারটার দিকে চিকিত্সকেরা তাকে মৃত ঘোষণা করে। একই সঙ্গে এমএসএফ চেয়ারম্যান সুলতানা কামাল এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের দাবি জানিয়েছেন। —প্রেস বিজ্ঞপ্তি