কমান্ডার (অব) আবদুর রউফের স্মরণসভা

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২০, ০০:১৮

আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম অভিযুক্ত, পিএসটিসির প্রতিষ্ঠাতা কমান্ডার (অব) মুক্তিযোদ্ধা আবদুর রউফের গতকাল ২৭ ফেব্রুয়ারি ছিল পঞ্চম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষ্যে গত বুধবার গুলশানের একটি হোটেলে স্মরণসভার আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন সাবেক প্রধান তথ্য কমিশনার ও পিএসটিসির চেয়ারপারসন ড. মো. গোলাম রহমান, একুশে টিভির উপদেষ্টা  মঞ্জুুরুল আহসান বুলবুল, আবদুর রউফের মেয়ে গীতালি হাসান। সভায় সভাপতিত্ব করেন পিএসটিসির নির্বাহী পরিচালক ড. নূর মোহাম্মদ।