সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে বিমান হামলায় উদ্বেগ প্রকাশ করেছেন উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট বা সামরিক জোট ন্যাটো। রাশিয়া ও সিরিয়াকে নির্বিচারে বিমান হামলা বন্ধ করার আহবান জানিয়ে টুইটারে বার্তা দিয়েছে ন্যাটো সেক্রেটারি জেনারেল জেনস স্টলটেনবার্গ।
ন্যাটো সেক্রেটারি জেনারেল জেনস স্টলটেনবার্গ তার টুইট বার্তায় বলেছেন, আপনারা (রাশিয়া ও সিরিয়া) অমানবিক কর্মকাণ্ড বন্ধ করুন। জাতিসংঘের দেখানো পথে শান্তিপূর্ণ উপায়ে নিজেদের রাজনৈতিক সমস্যা সমাধানের চেষ্টা করুন। আপনারা (রাশিয়া ও সিরিয়া) নির্বিচারে বিমান হামলা বন্ধ করুন।
#NATO has just met in solidarity with our Ally Turkey, following the death of Turkish soldiers near Idlib. We condemn the indiscriminate air strikes by the Syrian regime & Russia. This dangerous situation must be de-escalated & humanitarian access allowed: https://t.co/TxBqHO5NVF pic.twitter.com/XCatlnyB9k
— Jens Stoltenberg (@jensstoltenberg) February 28, 2020
এসময় রাশিয়া ও সিরিয়াকে পুরোপুরিভাবে আন্তর্জাতিক আইন মেনে নিয়ে সম্মান জানানোর আহবান জানিয়েছেন ন্যাটো সেক্রেটারি জেনারেল জেনস স্টলটেনবার্গ। তিনি বলেন, মানবাধিকারের দিক বিবেচনায় এ বিপজ্জনক পরিস্থিতি কমিয়ে আনা প্রয়োজন।
আরও পড়ুন: সরকারকে জ্ঞান দেবেন না: সোনিয়া গান্ধিকে বিজেপি মন্ত্রী
প্রসঙ্গত, সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে বিমান হামলায় কমপক্ষে ৩৩ তুর্কি সেনা নিহত হয়েছেন। গত মাসে ইদলিবে সিরিয়ার সরকারি বাহিনীর হামলায় তুরস্কের অন্তত ১৩ সেনা নিহত হন। তুরস্কের সেনাবাহিনীর ওপর হামলার ঘটনায় সিরিয়া সরকারের মূল মিত্র রাশিয়া এবং তুরস্কের মধ্যে চরম উত্তেজনা চলছে।
ইত্তেফাক/আরআই
