জিমেইলে যুক্ত হলো ‘সার্চ চিপ’

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২০, ২০:২৯

 

জিমেইলের ইনবক্সে আসা হাজারো মেইলের মধ্যে কোনো নির্দিষ্ট মেইল খুঁজতে আমাদের বেগ পেতে হয়। অনেক কষ্টসাধ্য বিষয় হয়ে দাঁড়ায় এই মেইল খুঁজে পাওয়া। 

সেটি সহজ করতে নতুন করে একটি ফিচার এনেছে জিমেইল। যার সাহায্যে সহজেই ইনবক্সে থাকা হাজারো মেইলের মধ্যে আপনার নির্দিষ্ট মেইলটি খুঁজে পাবেন। ফিচারটির নাম ‘সার্চ চিপ’। 

উদাহরণ স্বরূপ, আপনি যে নির্দিষ্ট নাম খুঁজেন, তখন ফিচারটি আপনাকে কিছু চিপ নম্বর দেখাবে, যেগুলো আপনাকে নির্দিষ্ট সেই মেইলটি সহজেই খুঁজে পেতে সহায়তা করবে। 

এর আগে জিমেইল ব্যবহারকারীরা সার্চবারে গিয়ে নির্দিষ্ট কিছু শব্দ বা কোনো মেইল ঠিকানা লিখে সার্চ করতেন। তখন সেই সম্পর্কিত সবগুলো রেজাল্ট দেখাত জিমেইল। কিন্তু এমন অবস্থায় অসংখ্য মেইল সার্চ রেজাল্ট হিসেবে দেখানো হয়। শুরুতেই বেশ কয়েকটি নম্বর চিপ ফিল্টার ইনবক্সে আসবে। সেগুলো আপনার ইনবক্সের সার্চ রেজাল্ট খুব সংক্ষিপ্ত করে আনবে। এভাবে আপনি কোনো অ্যাটাচমেন্টও স্পেসিফিক করে ফেলতে পারবেন। সার্চ চিপ মেইলের পাশাপাশি ম্যাসেজকেও স্পেসিফিক করে ফেলতে পারবে। 

এর আগে অনেকেই জিমেইলের সার্চ অপশনকে আরো উন্নত করার দাবি করেন। তারপরই গুগল ঘোষণা করে, তারা জিমেইলের সার্চকে আরো দ্রুত ও উন্নত করার কাজ করছে। এরই মধ্যে জি স্যুট ব্যবহারকারীদের ইনবক্সে ফিচারটি পাওয়া শুরু হয়েছে। তবে এটি সবার কাছে দৃশ্যমান হতে আরো অন্তত ১৫ দিন সময় লাগবে।