একুশের নতুন বই

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২০, ২১:৫৪

বাউল রশিদ উদ্দিন সমগ্র

সম্পাদনা : সাইফুল ইসলাম শাহীন

উত্স প্রকাশন

প্রচ্ছদ : মোস্তাফিজ কারিগর। মূল্য : ৩৩০ টাকা

 

বিশ শতকের দ্বিতীয় দশকের শেষে লেডিরকান্দার ফকিরবাড়িতে মরমি ভাবধারার আড্ডায় নিয়মিত যোগ দিতেন জালাল খাঁ, উকিল মুন্সি, চাঁন খাঁ, উপেন্দ্র সরকার, পীতাম্বর, তৈয়ব আলী এবং মিরাজ আলী। মধ্যমণি হিসাবে থাকতেন বাউলকবি রশিদ উদ্দিন। তাঁর লেখা ‘এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে গড়িয়াছেন সাঁই’, ‘মানুষ ধরো মানুষ ভজো’, ‘শুন বলি রে পাগল মন’সহ আরো অনেক গান এখনো মুখে মুখে ফেরে। রশিদ উদ্দিনের জীবনপঞ্জিসহ ১৬২ গান রয়েছে এই বইতে।

হাতছানি দেয় স্বপ্ন এসে

কামাল হোসাইন

পাঞ্জেরী পাবলিকেশন্স লি.

প্রচ্ছদ ও অলংকরণ : মীর শামীমুজ্জামান। মূল্য : ১৩০ টাকা

ঘুমের ঘোরে এক অদ্ভুত কলম পায় সে, যা নিয়ে অদ্ভুত-অচেনা জগতে হারিয়ে যায় সিফাত। খুঁজে পায় সবাইকে নিয়ে মিলেমিশে থাকার আরেক পৃথিবী। সিফাতের বাস্তবের পৃথিবীতে কেউ বুদ্ধি প্রতিবন্ধী, কেউ হাত-পা, কেউ চক্ষু, কেউ দুই হাত-দুই পা—মানে সবাই কোনো না কোনো প্রতিবন্ধিতায় আক্রান্ত। কিন্তু সেই জগতে সবাই সব ধরনের প্রতিবন্ধিতা কাটিয়ে হাসিখুশির মিলনমেলায় শামিল হয়েছে। সিফাতও চায় সকলেই সুন্দর আর আনন্দময় জগতের বাসিন্দা হোক। এই গল্প নিয়েই উপন্যাস।