শর্তসাপেক্ষে উইকেটরক্ষক-ব্যাটসম্যান মোহাম্মদ শাহজাদকে নিষেধাজ্ঞা থেকে মুক্তি দিল আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। খেলার ওপর নিষেধাজ্ঞা না থাকলেও আগামী আগস্ট পর্যন্ত কেন্দ্রীয় চুক্তির বাইরেই থাকতে হবে তাকে। শেহজাদের বিপক্ষে অভিযোগটি ছিল অনুমতি না নিয়ে বেশ কয়েকবার পাকিস্তানের পেশোয়ারে চলে গিয়েছিলেন। আফগানিস্তানে অনুশীলনের সব রকম ব্যবস্থা থাকার পরও শাহজাদের পেশোয়ারে অনুশীলন করতে যাওয়া পছন্দ হয়নি এসিবির। এরপর গেল বিশ্বকাপেও বোর্ডের সঙ্গে ঝামেলায় জড়ান তিনি। হাঁটুর চোটের কারণ দেখিয়ে বিশ্বকাপ চলাকালে তাকে দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয়। পরবর্তীকালে দেশে ফিরে এক ভিডিওতে শেহজাদ সেই ঘটনাকে বোর্ডের ষড়যন্ত্র বলে দাবি করেছিলেন। সেই ঘটনাও সহজভাবে নেয়নি বোর্ড।
