বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল ফাইনাল আজ

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২০, ২২:০৬

বঙ্গবন্ধু স্টেডিয়ামে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল (অনূর্ধ্ব-১৭) ফাইনালে আজ মুখোমুখি হবে বরিশাল বিভাগ ও চট্টগ্রাম বিভাগ। একই দিনে বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনালে খেলবে খুলনা বিভাগ ও ঢাকা বিভাগ। এই দুটি ফাইনাল ম্যাচের জন্য স্টেডিয়ামে সাজ সাজ রব। নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা।

ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত অনূর্ধ্ব-১৭ ফুটবলের চূড়ান্ত পর্বে ছেলে ও মেয়েদের নিয়ে আট বিভাগের আটটি করে দল খেলেছে। অনূর্ধ্ব-১৭ বছর বয়সের ছেলে ও মেয়েদের নিয়ে এই খেলা। উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে খেলা শুরু হয়েছিল গত সেপ্টেম্বরে। এখন ঢাকায় মূল পর্বটা হয়ে যাচ্ছে আজ।