ফজলুর রহমান ফটিক মাস্টার
নরসিংদীর শিবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযুদ্ধের সংগঠক মুক্তিযোদ্ধা, সাবেক প্রধান শিক্ষক ফজলুর রহমান ফটিক মাস্টার (৮৫) গতকাল বৃহস্পতিবার উপজেলার জয়মঙ্গল গ্রামে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। তিনি স্ত্রী, পাঁচ ছেলে ও তিন মেয়ে রেখে যান। মরহুমের মৃত্যুতে সমবেদনা জানান, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন, স্থানীয় এমপি জহিরুল হক ভূঁইয়া মোহন, রায়পুরার এমপি রাজিউদ্দিন আহম্মেদ রাজু, সাবেক এমপি সিরাজুল ইসলাম মোল্লা, সাবেক এমপি খায়রুল কবীর খোকন, জেলা প্রশাসক সৈয়দা ফারজানা কাউনাইন, জেলা পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার। শিবপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে প্রথম জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবীর, নরসিংদী সার্কেল অফিসার মেজবাহ উদ্দিন, শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা আজিজুর রহমান। দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
