আপনার রাশিফল

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২০, ২২:১১

মুহম্মদ আনিসুল হক

২৯ ফেব্রুয়ারি ২০২০ খ্রিষ্টাব্দ, শনিবার

আজ ১৬ ফাল্গুন ১৪২৬ বঙ্গাব্দ এবং ৪ রজব ১৪৪১ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মীন রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬-৩৩ মিনিটে এবং সূর্যাস্ত ৬-০৪ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মীন রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা:২। আপনার ওপর প্রভাবকারী গ্রহ:চন্দ্র ও নেপচুন। আপনার শুভ সংখ্যা: ২ ও ৭। শুভবার : সোমবার। শুভ রত্ন:এমিথিস্ট ও মুক্তা।  জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

দাম্পত্য সম্পর্ক ভালো থাকতে পারে। কাউকে প্রথম দেখায় ভালো লাগতে পারে। শরীর ভালো থাকতে পারে। ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করতে চেষ্টা করুন। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন।                

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) 

মামলা মোকদ্দমা এড়িয়ে চলার চেষ্টা করুন। শরীর ভালো নাও থাকতে পারে। অবহেলা না করে যথাযথ চিকিত্সা নিন। ব্যয় বৃদ্ধির আশঙ্কা আছে। বিদেশ যাত্রার প্রচেষ্টা জোরদার করুন।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

আর্থিক দিক ভালো যেতে পারে। আয় উপার্জন বৃদ্ধির সম্ভাবনা আছে। পেশাগত যোগাযোগ অব্যাহত রাখুন। কোনো আশা পূরণ হতে পারে। রাজনৈতিক নেতারা সাংগঠনিক কাজে সুফল পাবেন।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

পিতৃস্বাস্থ্য ভালো যাবে। অসুস্থ পিতার আরোগ্য লাভ হতে পারে। কর্মপরিবেশ অনুকূল থাকবে। সামাজিক কাজে অংশ নিতে পারেন। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

সামাজিক যোগাযোগ চালিয়ে যান। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন। মন ভালো থাকতে পারে। পেশাগত দিক ভালো যাবে। ভ্রমণ ফলপ্রসূ হতে পারে।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

অতিন্দ্রীয় শাস্ত্রাদীর প্রতি আগ্রহবোধ করতে পারেন। জৈবিক কামনা বাসনাকে সংযত রাখুন। অন্যথায় বদনাম হতে পারে। শারীরিক অসুখ অশান্তিকে অবহেলা করা ঠিক হবে না। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

দাম্পত্য সম্পর্ক ভালোথাকতে পারে। পারস্পারিক সামাজিক সম্পর্ক বজায় থাকবে। ব্যাবসায়িক দিক মোটামুটি ভালো থাকবে। বিক্রয় বাণিজ্যে লাভবান হতে পারেন। প্রণয় প্রস্তাবে সাড়া পেতে পারেন।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

দিনটি মিশ্র সম্ভাবনাময়। কর্মপরিবেশ খুব একটা অনুকূল না-ও থাকতে পারে। কর্মস্থলে কর্তৃপক্ষের সঙ্গে মতের অমিল দেখা দিতে পারে। সীমালঙ্ঘন করা ঠিক হবে না। শরীর অসুস্থ হতে পারে।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

দিনটি শুভ সম্ভাবনাময়। প্রেম ভালোবাসার জন্য সময় অনুকূল থাকতে পারে। প্রণয় প্রস্তাবে সাড়া পেতে পারেন। ধর্মকর্মের প্রতি আগ্রহ বৃদ্ধি পেতে পারে। সম্ভাব্যক্ষেত্রে সন্তান লাভের যোগ আছে।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকতে পারে। প্রয়োজনে তাদের সহযোগিতা পেতে পারেন। মাতৃস্বাস্থ্য ভালো যাবে। পড়াশোনার প্রতি আগ্রহবোধ করতে পারেন। আবেগ সংযত রাখুন।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

ছোট ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকতে পারে। প্রয়োজনে তাদের সহযোগিতা পেতে পারেন। পরিবেশের সঙ্গে মানিয়ে চলুন। প্রবাসী আপনজনের সঙ্গে যোগাযোগ হতে পারে। কাজকর্মে উত্সাহবোধ করবেন।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

বাড়িতে অতিথি সমাগম হতে পারে। অতিথি আপ্যায়নে ব্যয় বৃদ্ধি পেতে পারে। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষা করার চেষ্টা করুন। পড়ালেখায় আনন্দ পাবেন।

 

 

০