মিশরে ট্রেন দুর্ঘটনায় ৩৮ জন আহত

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২০, ২২:১৫

রয়টার্স

মিশরের উত্তরাঞ্চলে এক ট্রেন দুর্ঘটনায় ৩৮ জন আহত হয়েছে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। বৃহস্পতিবার আলেক্সান্দ্রিয়া ও মার্সা মাতরুর মধ্যকার রেললাইনে এ দুর্ঘটনাটি ঘটে।

আহতদের আঘাত মারাত্মক ছিল না, তাদের সবাইকে হাসপাতালে নিয়ে চিকিত্সা দেওয়া হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। গত বছর দেশটির রাজধানী কায়রোর রামসেস স্টেশনে একটি ট্রেন দুর্ঘটনার পর আগুন প্ল্যাটফরমসহ অন্যত্র ছড়িয়ে পড়লে অন্তত ২০ জন নিহত ও কয়েক ডজন ব্যক্তি আহত হয়েছিলেন। দুর্বল রক্ষণাবেক্ষণের কারণে মিশরে প্রায়ই ট্রেন দুর্ঘটনা ঘটে। ২০১৭ সালেই দেশটিতে ছোটোবড়ো মিলিয়ে ১ হাজার ৭৯৩টি ট্রেন দুর্ঘটনা ঘটেছিল বলে দেশটির এক পরিসংখ্যানে বলা হয়েছে।