রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থাপন করা হয়েছে স্বাস্থ্য সচেতনতামূলক মানচিত্র বিলবোর্ড। এক নজরেই জানা যাচ্ছে উপজেলার কোন ইউনিয়নের কোন জায়গায় কোন স্বাস্থ্যসেবা কেন্দ্র অবস্থিত সেই সম্পর্কে। এতে করে উপকৃত হচ্ছে উপজেলার শত শত মানুষ। উপজেলার বড়গাছা গ্রামের বাবুল চন্দ্র বলেন, আগে আমি জানতাম না যে আমার গ্রামেই রয়েছে একটি উপস্বাস্থ্য কেন্দ্র ও কমিউনিটি ক্লিনিক। সেখানে গেলেও যে জরুরি বিষয়ে চিকিত্সা সেবা ও ওষুধ পাওয়া যায় তা আমার জানা ছিল না। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কে এইচ এম ইফতেখারুল আলম খাঁন (অংকুর) বলেন, স্বাস্থ্যখাতে বর্তমান সরকারের গ্রহণ করা ভিশন সফল করা এবং সরকারি হাসপাতাল সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে পজেটিভ ধারণা সৃষ্টির লক্ষ্যে এ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
