ধর্ষণ মামলায় গ্রেফতার এক

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২০, ২২:১৭

এনায়েতপুরের সৈয়দপুরে ধর্ষণ মামলায় জাহিদুল ইসলাম জাহিদ (২১) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে জেলহাজতে পাঠানো হয়। সে ঐ এলাকার পরেশ আলীর ছেলে। এদিন দুপুরে ধর্ষণের শিকার শিশুর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করে। পুলিশ ও নির্যাতনকারীর পরিবার জানায়, বৃহস্পতিবার দুপুরে থানার জালালপুর ইউনিয়নের চার বছরের ঐ শিশুকে নিজ বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে জাহিদ। বাড়িতে এসে শিশুটি মাকে জানালে স্থানীয়ভাবে চিকিত্সা দেওয়া হয়।

এনায়েতপুর থানার ওসি মোল্লা মাসুদ পারভেজ জানান, মামলায় একজনকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত শেষে দৃষ্টান্তমূলক শাস্তির জন্য আদালতে চার্জশিট দেওয়া হবে।