ফুলবাড়ীতে ইয়াবা ও জাল টাকাসহ নারী গ্রেফতার

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২০, ২২:১৮

বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি  ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের সদস্যরা বৃহস্পতিবার ৩৬ পিস ইয়াবা ও ছয়টি ৫০০ টাকার জালনোটসহ এক নারীকে গ্রেফতার করে। গ্রেফতার রেবেকা খাতুন  উপজেলার এলুয়ারী ইউনিয়নের উষাহার খিয়ারপাড়া পানিকাটা গ্রামের হাফিজুর রহমানের স্ত্রী। এ ঘটনায় বিজিবির হাবিলদার তাপস কুমার ঘোষ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।