ফেনীর সোনাগাজীর মঙ্গলকান্দি গ্রামে দুই পক্ষের গোলাগুলিতে দুই ডাকাত নিহত হয়েছে বলে দাবি পুলিশের। শুক্রবার ভোর চারটার দিকে এ ঘটনা ঘটে। নিহত দুই জন নিশান ও স্বপন বলে জানায় পুলিশ।
পুলিশ জানায়, শুক্রবার ভোররাতে সোনাগাজীর মঙ্গলকান্দি ইউনিয়নের উত্তর মঙ্গলকান্দি গ্রামের বিসমিল্লাহ ব্রিক ফিল্ডের পাশে আধিপত্য বিস্তার নিয়ে দুই দল ডাকাতের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ অবস্থায় দুই জনকে পড়ে থাকতে দেখে সেখান থেকে উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাদের মৃত ঘোষণা করেন। পরে সেখান থেকে লাশ ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। পুলিশ ঘটনাস্থল থেকে দেশীয় তৈরি দুটি একনলা বন্দুক ও এক রাউন্ড তাজা গুলি ও আট রাউন্ড গুলির খোসা উদ্ধার করেছে।
মঙ্গলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন বাদল বলেন, ঘটনা শুনে হাসপাতালের মর্গে গিয়ে মৃতদেহ দেখে এসেছি।
সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাঈনউদ্দিন আরো জানান, গোলাগুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ অবস্থায় দুই জনকে পড়ে থাকতে দেখে উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাদের মৃত ঘোষণা করেন। পরে সেখান থেকে লাশ ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। নিহত দুউ জনের পরিচয়-নিশান ও স্বপন। ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও গুলির খোসা উদ্ধার করা হয়েছে।
