ফেনীতে হ্যান্ডবল লিগ শুরু আজ

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২০, ২২:২১

ফেনী জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে আজ শনিবার বিকাল তিনটায় ভাষা শহিদ আবদুস সালাম স্টেডিয়ামে বঙ্গবন্ধু কিউট হ্যান্ডবল লিগ শুরু হচ্ছে। এ উপলক্ষ্যে শুক্রবার দুপুরে জেলা ক্রীড়া সংস্থার সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

ফেনী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহারের সভাপতিত্বে জেলা ক্রীড়া সংস্থার হ্যান্ডবল উপকমিটির আহ্বায়ক নুরুল আফছার কবির শাহজাদা টুর্নামেন্টের সার্বিক দিক তুলে ধরেন। এ সময়ে ফেনী জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য বাহারউল্যাহ বাহার, তৌহিদুল ইসলাম তুহিন, আশ্রাফুল আনোয়ার শিমুল, ক্রীড়া সংগঠক কবীরউদ্দিন মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বঙ্গবন্ধু কিউট হ্যান্ডবল লিগে ফেনী জেলার ১৩টি ক্লাব অংশগ্রহণ করছে।