খুলনায় বইপড়ার জন্য তিন হাজার ৩৪১ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয়েছে। শুক্রবার খুলনা প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) প্রাঙ্গণে বিশ্বসাহিত্য কেন্দ্রের উদ্যোগে স্কুলপর্যায়ে শিক্ষার্থীদের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণের অংশ হিসেবে এ পুরস্কার প্রদান করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. ফসিউল্লাহ।
এছাড়াও উপস্থিত ছিলেন বিশেষ অতিথি খুলনার বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. হাবিবুল হক খান, জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন, মিডিয়া ব্যক্তিত্ব ডা. আব্দুন নূর তুষার, খুলনা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক মেহেরুন নেছা, জেলা শিক্ষা অফিসার খো. রুহুল আমীন, গ্রামীণফোনের জেনারেল ম্যানেজার ফারজানা রহমান, পিটিআইর সুপারিনটেনডেন্ট স্বপন কুমার বিশ্বাস ও বিশ্বসাহিত্য কেন্দ্রের সাবেক সংগঠন হুমায়ুন কবির ববি প্রমুখ।
