কোটালীপাড়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২০, ২২:২৪

গোপালগঞ্জের কোটালীপাড়ায় এক গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার ঘটনা নিয়ে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার উপজেলার কুশলা ইউনিয়নের আমবাড়ি গ্রামে এ সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছে। আহতদের উপজেলা ও জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ইসমাইল ও ফারুক নামের দুই জনকে উন্নত চিকিত্সার জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

কোটালীপাড়া থানার ওসি শেখ লুত্ফর রহমান বলেন, সংঘর্ষের ঘটনায় দুটি অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।