রাজধানীর উত্তরায় রেললাইনে ট্রেনের ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন। তার নাম তৌহিদুল ইসলাম (২৩)। গতকাল শুক্রবার রাত ৯টার দিকে উত্তরার ৪ নম্বর সেক্টরের ১০ নম্বর রোডের মাথায় ট্রেনের ধাক্কায় তিনি ঘটনাস্থলেই মারা যান।
বিমানবন্দর রেলস্টেশন পুলিশ ফাঁড়ির সহকারী এএসআই মল্লিক হেদায়েত জানান, টঙ্গী থেকে কমলাপুরগামী একটি ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে মারা যান তৌহিদুল। তার নাম জানা গেলেও পরিচয় ও ঠিকানা জানা যায়নি। তার ঠিকানা ও পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। তার লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।
