আফগানিস্তানে দীর্ঘমেয়াদী যুদ্ধের সমাপ্তি টানতে আজ শান্তি চুক্তি করতে পারে যুক্তরাষ্ট্র এবং তালেবান। চুক্তির আওতায় দেশটি থেকে সৈন্য প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র। গত এক সপ্তাহ ধরে সহিংসতা হ্রাস একটি সমঝোতা কার্যকর হওয়ার পর আজ চুক্তিটি হতে পারে। প্রায় দুই বছর ধরে কাতারের রাজধানী দোহায় দুই পক্ষের আলোচনার পর এই চুক্তি হতে যাচ্ছে। এই চুক্তির মাধ্যমে আফগান তালেবান ও পশ্চিমা সমর্থিত সরকারের মধ্যেও আলোচনার পথ খুলবে। -আল জাজিরা
