হংকংয়ে গণতন্ত্রপন্থি মিডিয়া মুঘল জিমি লাই গ্রেপ্তার

আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০২০, ০০:৪৩

হংকংয়ে সরকার বিরোধী বিক্ষোভে অংশ নেওয়ায় মিডিয়া মুঘল জিমি লাইকে গ্রেপ্তার করা হয়েছে। গত বছরের ৩১ আগষ্ট সরকার বিরোধী একটি পদযাত্রায় অংশ নিয়েছিলেন জিমি লাই। গতকাল নিজ বাড়ি থেকে জিমি লাইকে নিয়ে যায় নিরাপত্তা বাহিনী। অ্যাপল ডেইলি পত্রিকার প্রতিষ্ঠাতা লাইকে কাউলুন পুলিশ স্টেশনে নেওয়া হয়। তার বিরুদ্ধে ২০১৭ সালে এক সাংবাদিকের সঙ্গে সংঘাতকে কেন্দ্র করে ভয়ভীতি প্রদর্শনেরও অভিযোগ আছে। -বিবিসি