জবির প্রক্টরিয়াল বডিতে নতুন তিন মুখ

আপডেট : ০১ মার্চ ২০২০, ১৭:০৭

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তিনজন সহকারী প্রক্টর নিয়োগ দেওয়া হয়েছে। রবিবার রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওয়াহিদুজ্জামান স্বাক্ষরিত তিনটি আলাদা অফিস আদেশে এ কথা জানানো হয়।

নিয়োগ প্রাপ্ত সহকারী প্রক্টররা হলেন- সমাজ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. আয়েশা সিদ্দিকা ডেইজী, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক কাজী ফারুক হোসেন, পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক শাহনাজ পারভীন। আরো পড়ুন : দেশে সব ধর্মের মানুষ সমান মর্যাদা নিয়ে বসবাস করছেন : পরিকল্পনামন্ত্রী

অফিস আদেশে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের প্রথম সংবিধির ১৫ (১) উপবিধি মোতাবেক সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে তারা পরবর্তী দুই বছরের জন্য সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন।

ইত্তেফাক/ইউবি