ইউরোপে জনপ্রিয়তার শীর্ষে স্মার্ট স্পিকার

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৮, ২০:০৬

বিশ্বব্যাপী স্মার্ট স্পিকারের জনপ্রিয়তা লক্ষণীয়। বিশেষ করে ইউরোপে এর ব্যবহার অন্য দেশগুলোর তুলনায় অনেক বেশি। এখানে গুগলের স্মার্ট স্পিকার, অ্যামাজন ও অ্যাপলেরর স্মার্ট স্পিকার ব্যবহার করতে দেখা যায়। ধারনা করা হচ্ছে, জাতিকে আরো স্মার্ট করতে স্মার্ট স্পিকারের ব্যবহারের প্রতিযোগিতা শুরু করেছে ইউরোপ।

গুগল অ্যাসিস্ট্যান্ট সমৃদ্ধ ‘গুগল হোম’ এর মাধ্যমে আইকিউ পরীক্ষাসহ বিভিন্ন ধরনের প্রশ্ন করে এর সঠিক উত্তর পাওয়া যায়। অ্যাপলের সিরি-ভিত্তিক হোমপডগুলো, গুগলের ইকো ডিভাইস এবং অ্যামাজনের ইকো ডিভাইসগুলো বিশ্বব্যাপী বৃহত্তম বাজার দখল করেছে ইতোমধ্যে। দেখাগিয়েছে অনেক আমেরিকান ক্রেতারা চীনে আসছে এই পণ্যগুলো কিনতে। অন্যদিকে, নিরাপত্তায় স্বয়ংসম্পূর্ণ ইউরোপের অনেক নাগরিকরা তাদের নিরাপত্তার অংশ হিসেবে স্মার্ট স্পিকার নিজেদের ঘরে আনতে ইচ্ছুক।

আইডিসির দেয়া তথ্যানুসারে, চলতি বছরের তৃতীয় প্রান্তিকে ইউরোপে স্মার্ট স্পিকার বিক্রয়ের বিস্ফোরণ হয়েছে। গত বছরের তুলনায় এ বছর স্মার্ট স্পিকারের বাজার প্রবৃদ্ধি হয়েছে ১১৬.৭%। একই সঙ্গে গুগল ও অ্যামাজনের স্মার্ট স্পিকারের চাহিদা ইতালি ও স্পেনে বেড়েছে।

ইএমইএ এর স্মার্ট হোম ডিভাইসের গবেষক অ্যান্থোনি বলেন ,‘যদিও অ্যামাজন ও গুগল এ অঞ্চলের জন্য নির্ধারিত কোনো মডেল বাজারজাত করছে না। তদুপরি তাদের কর্ম দক্ষতা ব্যতিক্রমী এবং ভালো। প্রতিনিয়ত তাদের ব্যবহারকারীদের কাছে এই ধরনের পণ্যের চাহিদা বেড়েই চলেছে। চলতি বছরের শেষের প্রান্তিকে এর চাহিদা আরো বেড়েছে। গুগল হোম বিশ্বব্যাপী নতুন চারটি বাজার তৈরিতে সক্ষম হয়েছে এবং অ্যামাজন ইকো ডিভাইস ইতালি ও স্পেনের জন্য আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করা হয়েছে।’

                                                                                        সূত্র : ডেটডি নেট ডটকম